annapurna bhandar portal socialregistry.wb.gov.in

বদলে গেলো Annapurna yojana portal ! না জানলেই ভুল করবেন ।

অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর কথা মত ফার্স্ট জুন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে আজ হঠাৎ ৩ জুন সাড়ে বারোটার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প । এরই সাথ3 অনলাইন আবেদন করার জন্য চালু করে দেয়া হলো অন্নপূর্ণা যোজনা পোর্টাল। আজকের ব্লগ পোস্টটিতে আমরা সেই সংক্রান্ত সবকিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব।

Annapurna Yojana Official Opening

১লা জুন ২০২৬ গঠন করা হলো রাজ্যের মন্ত্রিসভা। অনেক এমএলএ পেলেন নানান ধরনের মন্ত্রিত্ব ও দায়িত্ব । মন্ত্রিসভা গঠনের পরই আজ মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার মধ্যে দিয়ে প্রকাশিত হলো নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরকারি ওয়েবসাইট। এখানে সাধারণ মানুষ নিজের ফর্ম ফিলাপ করতে পারবে।  অফলাইন ফর্মে যেসব তথ্যগুলি দিতে হতো সে একই তথ্য এইখানেও দিতে হবে।

আনুষ্ঠানিক সূচনার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী অনেকের ব্যাংক একাউন্টে তিন হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। যেসব মহিলারা দোসরা জুনের মধ্যে নিজের ফরম ফিলাপ করে জমা দিয়েছে এবং তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাদের অনেকের  ব্যাংক একাউন্টে হয়তো ঢুকে গেছে তিন হাজার টাকা।

Annapurna Yojana Old Portal

গত কয়েকদিনে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল নিয়ে একটি সরকারি ওয়েবসাইটকে বলা হচ্ছিল যে এখান থেকেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন আবেদন করতে পারবে সাধারণ মানুষ। কারণ সেখান থেকেই প্রকাশ করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার পিডিএফ ফর্ম। বাংলা ইংরেজি এবং হিন্দি এই তিনটি ভাষায় প্রকাশ করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ।
তাই অনেকেই ভেবেছিল এই সাইটটিতেই হয়তো ভবিষ্যতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেখানে শুধুমাত্র অফিস লগিং এর ক্ষেত্রেই সুবিধাটি ছিল সাধারণ মানুষের জন্য ছিল না।

annapurna bhandar portal social security wb go in
Old Annapurna Yojana Portal

তবে আজ অন্নপূর্ণা যোজনা র অফিসিয়াল পোর্টালটি খোলার পর সাধারণ মানুষের উচ্ছাস ছিল উবছে পরার মত। নিন্দুকেরা অনেক কথা বললেও সর্বশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলাপ।
অফিসিয়াল ওয়েবসাইটটি খুললেও একই সময়ে অনেক ট্রাফিক এসে যাওয়ার কারণে সেটি এখন মেন্টেনেন্স মুডে বন্ধ করা হয়েছে । হয়তো আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য সেটি খুলে দেয়া হবে।

Annpurna bhandar new registration portal

সবাই socialsecurity.wb.gov.in ওয়েবসাইট থেকে আসল অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল বলে জানালেও এটি সম্পূর্ণ ভুল। আজ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন পোর্টালটি হলো-Socialregistry.wb.gov.in । এই সাইটটির মাধ্যমেই আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন করতে পারবেন।

Annapurna Yojana new Registration portal

এটি হলো অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার জন্য অফিশিযল ওয়েবসাইট। ওয়েবসাইটটি আজ সাড়ে বারোটার সময় ওপেন হয়েছে। তবে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই হয়তো এই মুহূর্তে সাইটটি মেন্টেনেন্স কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে। হয়তো আস্তে আস্তে এটি খোলা হবে যাতে ভবিষ্যতে সাইটটির না কোন ক্ষতি হয় এবং সাধারণ মানুষ খুব সহজভাবে সাইটটিতে ব্যবহার করতে পারে।

Annapurna Bhandar Online apply

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন কিভাবে করবেন তা আগেই আমরা আপনাদের কাছে তুলে ধরেছি । তাই বিস্তারিতভাবে না বলে খুব অল্পভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি।

Annapurna bhandar online form fill up
  • অন্নপূর্ণা ভাণ্ডারের অফিশিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in এ যাবেন।
  • তারপর আপনার mobile number দিয়ে log in করবেন।
  • তারপর উপযুক্ত সব রকম তথ্য যথা স্থানে সঠিক ভাবে খুব বুঝে শুনে বসাবেন।
  • তারপর উপযুক্ত ডকুমেন্টস গুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করে দেবেন ।
  • তারপরও একের পর এক ধাপ পূরণ করে করে যাবেন ।
  • অবশেষে সব সাবমিট করে দেবেন ।

খুব সহজ ভাষায় এবং সংক্ষিপ্তভাবে এখানে বোঝানো হল যদি আপনি প্রত্যেকটি জিনিস খুব বিস্তর ভাবে জানতে চান তবে নিচে দেয়া পোস্টটি দেখতে পারে

Annapurna Bhandar Documents

অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন বা অফলাইনে আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য প্রস্তুত রাখা প্রয়োজন। আবেদন প্রক্রিয়াটি সহজ ও দ্রুত সম্পন্ন করতে নিচের তথ্যগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখুন—

  1. পরিবারের প্রধানের আধার কার্ড
  2. ✅ পরিবারের সকল সদস্যের আধার নম্বর
  3. ✅ সক্রিয় মোবাইল নম্বর
  4. ✅ স্থায়ী ঠিকানার বিবরণ
  5. ✅ পরিবারের মোট সদস্য সংখ্যা
  6. ✅ ডিজিটাল রেশন কার্ড বা ফ্যামিলি আইডি
  7. ✅ রেশন কার্ডের ধরন (AAY, PHH, RKSY ইত্যাদি)
  8. ✅ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড
  9. ✅ আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
  10. ✅ ভোটার কার্ড (EPIC নম্বর)
  11. ✅ বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর
  12. ✅ SC/ST/OBC/EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  13. ✅ জমির নথি, RoR বা মিউটেশন কপি
  14. ✅ মোট জমির পরিমাণের তথ্য
  15. ✅ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (যদি থাকে)
  16. ✅ স্বাস্থ্যবিমা সংক্রান্ত তথ্য
  17. ✅ PAN কার্ড নম্বর (যদি থাকে)
  18. ✅ পেশা ও বার্ষিক আয়ের বিবরণ
  19. ✅ শিক্ষাগত যোগ্যতার তথ্য
  20. ✅ পেনশনের তথ্য (যদি প্রযোজ্য হয়)
  21. ✅ GSTIN নম্বর (যদি থাকে)
  22. ✅ KCC বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের তথ্য
  23. ✅ পরিবারের শিশুদের স্কুল সংক্রান্ত তথ্য
  24. ✅ টিকাকরণ (Vaccination) সংক্রান্ত তথ্য
  25. ✅ বর্তমানে প্রাপ্ত সরকারি প্রকল্পের সুবিধার বিবরণ
  26. ✅ পাসপোর্ট সাইজ ছবি
  27. ✅ আবেদনকারীর স্বাক্ষর

আবেদন করার সময় এই সমস্ত নথি ও তথ্য হাতের কাছে থাকলে ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হবে না এবং আবেদন প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা যাবে।

Telegram Group 200 members
সমস্ত সরকারি প্রকল্পের খবর পেতে জয়েন করুন
Join
WhatsApp Channel 1K followers
সরকারি প্রকল্পের দ্রুত আপডেট পেতে ফলো করুন
Follow

Yuva Shakti After annapurna Yojana ?

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমরা অনেক তথ্যই জানলাম তবে যুবশক্তি নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই কথা জানানো হচ্ছে না। তবে যুবশক্তি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর মনে নানা ভুল ধারণা এবং কটুক্তি তৈরি হলেও আশা করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই যুবশক্তিও খুব তাড়াতাড়ি এই জুন মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া এবং টাকা প্রদানের কার্যকলাপ ও শুরু হয়ে যাবে। ঠিক যেমন করে মুখ্যমন্ত্রীর কথা মত প্রত্যেক সাত দিন অন্তর যতগুলি ফরম ফিলাপ এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাদের টাকা পাঠানো শুরু হয়ে যাবে ঠিক হয়তো সেরকমই একই পদ্ধতি তারা যুবলীভক্তির ক্ষেত্রেও অনুন্নয়ন করতে চলেছে।

অন্নপূর্ণা ভাণ্ডারের অফিশিয়াল ওয়েবসাইট কোনটি?

অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন আবেদনের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালটি হল – socialregistry.wb.gov.in

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিজিটাল রেশন কার্ড আইডি কোথায় পাবো ?

অন্নপূর্ণা ভান্ডারী জন্য ডিজিটাল রেশন কার্ড আইডিটি আপনি পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbpds.wb.gov.in তে পেয়ে যাবেন ।

About the Author

Sayan Parui

নমস্কার 🙏 আমি সায়ন পাড়ুই । বাড়ি- উদয়নারায়নপুর ,হাওড়া । আমি একজন B. Tech - Computer Science & Engineering ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই টেকনোলজি এবং লেখালেখির প্রতি ভালোবাসা, তাই এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছি এই ওয়েবসাইটটি। যার মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্পের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য খুবই সহজভাবে সাধারণ মানুষ কাছে তুলে ধরতে পারবো, যাতে বাংলার যুবসমাজ এই প্রকল্প দ্বারা নিজের পদোন্নতি করতে পারে।

Leave a Comment

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel