annapurna bhandar or yuva shakti- which will be best option for womens

অন্নপূর্ণা ভাণ্ডার নাকি যুবশক্তি – কোনটি করলে বেশি লাভবান হবে মহিলারা ?

আগামী ২৭ শে মে ২০২৬ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রকাশিত হলো Annapurna Bhandar Portal । তার সাথে এই ওয়েবসাইটে প্রকাশ করা হলো Annapurna Bhandar Form PDF। অনলাইন পোর্টাল খুললেও অনলাইনে আবেদন শুরু হবে 1 june 2026 ।এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বাংলার মহিলারা প্রতিমাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। অর্থাৎ কোন মহিলা  যদি এই অন্নপূর্ণা প্রকল্পের জন্য আবেদন করে এবং তার ফর্মটি মনোনীত হয় তবে তিনি  dbt link এর মাধ্যমে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পাবে। আবার তিনি যদি শিক্ষিত কিন্তু অকর্মরত এবং বয়স কুড়ি থেকে 40 এর মধ্যে হয় তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের পরিবর্তে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে ও তিনি ডি বি টি লিঙ্কের মাধ্যমে প্রতিমাসে ব্যাংকে সরাসরি ৩ হাজার টাকা করে পাবেন। তবে এই ক্ষেত্রে একটি শর্ত আছে তিনি যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে যেকোনো একটি প্রকল্পই আবেদন করতে পারবে। তাই এখন প্রশ্ন হচ্ছে কোনটি করা মহিলাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে ? আজকের এই ব্লগ পোস্টটির মাধ্যমে আমরা জেনে নেব যুবশক্তি নাকি অন্নপূর্ণা ভাণ্ডার কোনটি আপনার জন্য বেস্ট অপশন হবে।

বাংলার যুবশক্তি প্রকল্প 2026

বাংলায় শিক্ষিত কিন্তু অকর্মরত যুব সমাজকে আর্থিকভাবে সাহায্য করতে পূর্ববর্তী তৃণমূল সরকার বাংলায় ক্ষমতায় থাকাকালীন একটি প্রকল্প আনে যার নাম যুব সাথী । খুব অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পটি বাংলার যুবসমাজকে বিশেষভাবে আকর্ষণ করে। এই প্রকল্পে বাংলার অকর্মতরত যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে দেয়া হতো। তবে মাত্র  দু’মাস চলেছিল এই প্রকল্পটি। বাংলায় নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা এই যুবসাথীর বদলে যুবশক্তি দেবার কথা বলে। এই যুবশক্তি প্রকল্প অনুযায়ী বাংলার শিক্ষিত কিন্তু অকর্মরত যুবক-যুবতীরা মাসিক তিন হাজার টাকা ৫ বছরের জন্য পাবেন। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্যে নির্দিষ্ট কিছু শর্তাবলী আছে যেমন –

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ।
  • স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে চলবে না ।
  • কোনো সরকারি চাকরিতে কর্মরত হলে পাবেন না ।
  • নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে ।
  • বয়স 20 থেকে 40 এর মধ্যে হতে হবে ।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প 2026

তৃণমূল সরকারের আমলে বাংলায় যুব শক্তির আগে আরও একটি প্রকল্প যেটি শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে আলাদাই দৃষ্টি আকর্ষণ করেছিল এবং বলা যায় তৃণমূল সরকারকে 2019 সালে সরকার গঠন করতে বিশেষভাবে সাহায্য করেছিল সেটি হল – লক্ষীর ভান্ডার (Laxmi Bhandar) । এই লক্ষীর ভান্ডার প্রকল্প অনুযায়ী বাংলার সমস্ত মহিলারা মাসিক ১৫০০ করে টাকা পেতো। ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার বলেছিল তারা ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার করবে ,তার সাথে তারা এই অর্থের পরিমাণ দ্বিগুণ করে বাংলার নারী কল্যাণের জন্য মাসিক ৩০০০ টাকা করেবে।

এই প্রতিশ্রুতি অনুযায়ী তারা বাংলায় চালু করতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। যদিও এটি করতে তাদের তিন মাস সময় লেগে যাবে তাই তারা এর মাঝে বাংলার লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু রাখবে বলেছে।
এই ক্ষেত্রে তারা AnnapurnaBhandar form প্রকাশ করলেও Annapurna Bhandar online apply এখনো চালু হয়নি।

TopicsAnnapurna BhandarYuvashakti
Benefits3000rs/month3000rs / month
who can apply (Gender)only womensmen & Women both
Age Limits25 years to 60 years21 years to 40 years
Residencywest bengalwest bengal
Income Taxshould not givenNA
Occupation StatusHouse WifeNo Govt. Employee

Annapurna bhandar Eligibility

অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করার আগে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে বিশেষ যে নিয়মগুলি তা আমি এখানে আলোচনা করলাম-

  • শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
  • আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আপনার বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
  • আপনার সর্বোচ্চ বয়স ৬০ বছর হতে পারে।
  • সরকারি কোন চাকরি করলে চলবে না।
  • নিম্ন বিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই আবেদনের জন্য গৃহীত হবে।
  • আপনার একটি অ্যাক্টিভ ব্যাংকের বই থাকতে হবে যাতে ডিবিটি লিংক এর মাধ্যমে টাকা আপনার ব্যাংকে সরাসরি চলে যায়।

Annapurna Bhandar Required Documents

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যদি আমি আবেদন করেন তবে এইসব ডকুমেন্টগুলি আপনার কাছে অবশ্যই থাকতে হবে নয়তো আবেদনের ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। চলুন দেখে নিন সেই সব ডকুমেন্টগুলো কি কি-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • মোবাইল নম্বর
  • ডিবিটি লিংক ব্যাংক
  • ইনকাম সার্টিফিকেট

আরো দেখুন:- নিজের ব্যাংকের সাথে ডিবিটি লিংক 🔗 কীভাবে করবেন ! জানুন এক্ষুনি ! নাহলে হাতছাড়া হতে পারে 3000 টাকা ।

Annapurna Bhandar online apply

Annapurna Bhandar form pdf পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশ করা হলেও Annapurna Bhandar online apply এখনো শুরু হয়নি। সরকার মাধ্যম জানানো হয়েছে যে অনলাইনে আবেদন শুরু হবে 1 june, 2026 এবং এই আবেদনে প্রক্রিয়া ও সংশোধন চলবে তিন মাস। সরকারের কথামতো আপনি annpurna bhandar portal থেকে annapurna bhandar form download করে নিয়ে , তাহ ফিলাপ করে বিডিও অফিস বা সরাসরি MLA এর কাছে জমা দিয়ে আসতে পারেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে যত তাড়াতাড়ি ফরম ফিলাপ করবেন তত তাড়াতাড়ি আপনার নাম লক্ষীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হবে এবং অত তাড়াতাড়ি আপনার ব্যাংকে টাকা ঢুকবে। কিন্তু যতদিন না এই প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এবং আপনি করতে পারছেন ততদিন আপনার ব্যাংকের লক্ষ্মী ভান্ডারের পনেরশো করে টাকা অনায়াসে আসবে।

Annapurna bhandar portal

অন্নপূর্ণা ভান্ডারীর জন্য সরকার আলাদাভাবে সেই রকম কিছু পোটাল বের করেনি । তবে যে পোর্টালটি সরকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটি থেকে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন ট্র্যাক ও তিনটি ভাষায় অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করতে পারবেন। নিচে আমি সেই অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিলাম পারলে আপনি আপনার annapurna Bhandar status check  করে আসতে পারেন।

Annapurna Bhandar form Download

সরকারের দেয়া ওয়েবসাইট থেকে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন ।
বাংলা ,ইংরেজি এবং হিন্দি তিন ভাষাতেই annapurna bhandar form  pdf download করতে পারবেন। তবে আপনার সুবিধার্থে আমি নিচে তিনটি বাটন দিয়ে রাখলাম যার সাহায্যে আপনি খুব সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন 👇

Annapurna Bhandar status

যেহেতু এখনো শুধুমাত্র অফলাইনে আপনি আপনার annapurna bhandar form টি ফিলাপ করে অফলাইনেই জমা দিতে পারবেন তাই আপনার স্ট্যাটাস চেক করা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে আপনি এটা চেক করতে পারবেন যে আপনার নাম লক্ষীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে কিনা?
এজন্য আপনাকে যেতে হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটটি তে  👉 socialsecurity.wb.gov.in

Annapurna bhandar verification

অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের ক্ষেত্রে এবার সরকার বিশেষভাবে কঠোর হয়েছে কারণ কারণ তারা বাংলায় তেরো পাতার একটি পিডিএফ ফর্ম প্রকাশ করেছে। তাতে শুধুমাত্র আপনার নয় পরিবারের সকলের অনেক কিছু খুঁটিনাটি তথ্য দিতে হবে ।এতে বোঝা যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডারের মতো সবাইকে টাকা দিতে রাজি নয় ভেরিফিকেশন করে উপযুক্ত মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চায়। যদিও এটি খুবই প্রাককালীন একটি সময় তাই আশা করা হচ্ছে যত সময় যাবে অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন নিয়ে সরকারি তরফে আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে।

Conclusion : Annapurna Bhandar vs Yuva Shakti

এবার আসি মুদ্দা কোথায়। যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্প উভয়ের জন্যই উপযুক্ত হয়ে থাকেন তাহলে আমার মতে আপনার উচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা। কারণ যুবশক্তি প্রকল্পটি শুধুমাত্র ৫ বছরের জন্যই আপনি ৩০০০ টাকা করে পাবেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আপনি 25 বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মাসিক ৩০০০ টাকা করে পাবেন অর্থাৎ টাকার পরিমাণও অনেক বেশি হবে। তাই আমি এক কথায় বলবো আপনার উচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করে নেওয়া , অযথা যুবশক্তিতে আবেদন করতে যাবেন না।

আশা করি আমার এই লেখাটি আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এবং ভবিষ্যতেও যদি কোন প্রকল্প নিয়ে আপনার প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন। তার সাথে আপনি আমাদের whatsapp গ্রুপ টি ফলো করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবার প্রথমে নানান ধরনের প্রকল্প নিয়ে আপডেট দিতে থাকি। আমার এই পোস্টটি পড়ার জন্য আরো একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 ।

Telegram Group 200 members
সমস্ত সরকারি প্রকল্পের খবর পেতে জয়েন করুন
Join
WhatsApp Channel 1K followers
সরকারি প্রকল্পের দ্রুত আপডেট পেতে ফলো করুন
Follow

What is annapurna bhandar?

Annapurna bhandar is a West Bengal governmental Scheme (Replacement of Laxmi Bhandar) where the middle and lower class womens of bengal gets 3000 rs per month as a financial assistance.

What is the official website for the Annapurna Bhandar Yojana ?

The official Website for Annapurna bhandar is socialregistry.wb.gov.in

Where i can Download Annapurna Bhandar form PDF ?

You can Download the pdf of annapurna bhandar form from the official annapurna bhandar portal – socialsecurity.wb.gov.in.

When the Annapurna Bhandar online application will start ?

The annapurna bhandar online application form fill upwill start from 1st June , 2026.

About the Author

Sayan Parui

নমস্কার 🙏 আমি সায়ন পাড়ুই । বাড়ি- উদয়নারায়নপুর ,হাওড়া । আমি একজন B. Tech - Computer Science & Engineering ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই টেকনোলজি এবং লেখালেখির প্রতি ভালোবাসা, তাই এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছি এই ওয়েবসাইটটি। যার মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্পের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য খুবই সহজভাবে সাধারণ মানুষ কাছে তুলে ধরতে পারবো, যাতে বাংলার যুবসমাজ এই প্রকল্প দ্বারা নিজের পদোন্নতি করতে পারে।

Leave a Comment

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel