documents required for yuvashakti

Yuva Shakti online apply করার আগে দেখে নিন ,এই Documents গুলো আছে তো ?

বাংলার যুবশক্তি প্রকল্পে আবেদন (Yuva shakti form fill up)করতে চলেছে কিন্তু জানেন না কি কি ডকুমেন্ট লাগবে( Yuva shakti documents required ) !! একটা ভুল ডকুমেন্ট দিলে ই আপনার যুব শক্তি প্রকল্পে নাম বাতিল হতে পারে, শুধু তাই নয় হাতছাড়া হতে পারে মাসিক তিন হাজার টাকা। ওটা চালু হলে, নতুন করে আবেদন করা থেকে শুরু করে যদি কোন কারণে আপনার ভুল ডকুমেন্ট আপলোড বা ডকুমেন্টে কোন ভুল থাকলে অনায়াসেই আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই এপ্লিকেশন করার আগে কি কি ডকুমেন্ট লাগবে তা আমরা এই ব্লগে ভালোভাবে জেনে নেব তার সাথে জেনে নেব ডকুমেন্টে কোন কোন তথ্যগুলি থাকা একদমই আবশ্যিক। যুবশক্তি অনলাইন এপ্লাই করার আগে যে ছোট ছোট পয়েন্ট গুলোর উপর আপনাকে নজর রাখতে হবে তাও সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা এই ব্লকে আলোচনা করেছি। তাই অবশ্যই Yuvashakti apply online করার আগে খুব মনোযোগ দিয়ে এই ব্লগটি পড়বেন এবং এপ্লাই করার আগে সমস্ত ডকুমেন্টগুলি ভালো করে নিজে একবার ভেরিফাই করে নেবেন।

Yuvashakti documents required:

বাংলার যুবশক্তি প্রকল্পে আবেদন( Banglar yuvashakti secheme 2026 ) করার জন্য আপনার কাছে এই সব ডকুমেন্টগুলি অবশ্যই থাকতে হবে তাই এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি Official Yuvashakti Portal চালু হওয়ার আগেই যত্ন করে গুছিয়ে রাখুন। এইসব ডকুমেন্টগুলি হল –

  1. আধার কার্ড
  2. ভোটের কার্ড
  3. ব্যাংকের পাস বই
  4. মোবাইল নম্বর
  5. কাস্ট সার্টিফিকেট
  6. মাধ্যমিকের এডমিট কার্ড
  7. মাধ্যমিকের রেজাল্ট অথবা সার্টিফিকেট
  8. পাসপোর্ট সাইজ ফটো
  9. নিজের সিগনেচার।

শুধুমাত্র এই ডকুমেন্টগুলি থাকলেই চলবে না তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানতে হবে। তাই এই ব্লক পোস্টে শুধু মাত্র কি কি ডকুমেন্ট লাগবে টাকা নিয়েই বলবো না তার সাথে বলবো ডকুমেন্টগুলি কি কি জিনিসগুলি নজর রেখে আপনাকে বাংলা যুব সাথী প্রকল্পে এপ্লাই করতে হবে যাতে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে অ্যাপ্রুভ হয় ও আপনি খুব তাড়াতাড়ি মাসিক তিন হাজার টাকা করে আর্থিক সুবিধা পেতে শুরু করে।

Aadhar card | আধার কার্ড

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। শুধুমাত্র বাংলা যুবশক্তি প্রকল্পে নয় যে কোন ক্ষেত্রেই আপনাদের আধার কার্ড বিশেষভাবে কাজে লাগে। বাংলায় আগত নতুন নতুন প্রকল্পগুলির মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ, সবুজ সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী ইত্যাদি যেকোনো স্কিম, পরীক্ষার ফরম ফিলাপ, ডকুমেন্ট ভেরিফিকেশন সব খেতেই আধার কার্ড একটি বিশেষ গুরুত্ব পালন করে। তাই এই ক্ষেত্রেও আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ।

প্রথমে আপনার একটি আধার কার্ডের জেরক্স নিতে হবে। সেই জেরক্স এর ওপর আপনার সিগনেচার করে দিতে হবে। সেই সিগনেচার করা আধার কার্ড জেরক্স টি ভালো করে ফোনে ছবি তুলে নিন। সেই ছবিটিকে PDF এ কনভার্ট করতে হবে। মনে রাখবেন যাতে আপনার পিডিএফ ফাইলটির সাইজ 300 Kb এর মধ্যে থাকে। না হলে আপনার ফাইলটি যুবশক্তি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হতে চাইবে না।

  • Copy of Aadhaar Card (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

আরও পড়ুন:- যুবশক্তি প্রকল্পের টাকা কি আদেও জুন মাসে ঢুকবে ?

Voter card | ভোটার কার্ড

আমরা অনেকেই মনে করি ভোটার কার্ড শুধু ভোট দেবার জন্য। কিন্তু এটি মোটেই সত্য নয়। ভোট ছাড়াও বিভিন্ন কাজে ভোটার কার্ড বিশেষভাবে কাজে লাগে আমাদের। এই ক্ষেত্রেও আপনার ভোটার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এটি আপনার ভারতীয় হবার একটি বিশেষ প্রমাণপত্র তা আমরা সদ্য শেষ হয়ে যাওয়া নির্বাচনের আগে SIR হওয়ার সময় প্রমাণ পেয়েছি 😄।

আধার কার্ডের মত ভোটার কার্ডেরও প্রথমে আপনাকে একটি জেরক্স কপি বের করতে হবে।। সেটির ওপর আপনার একটি সিগনেচার করতে হবে। সিগনেচার করা জেরক্স কপিটি ফোনে ছবি তুলে নিয়ে সেটিকে পিডিএফ এ কনভার্ট করতে হবে। এক্ষেত্র মনে রাখবেন পিডিএফ ফাইলটি সাইজ যেন ৩০০ কেবির মধ্যে হয়।

  • Copy of Voter Card (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

Madhyamik admit card | মাধ্যমিক এডমিট কার্ড

মাধ্যমিক এডমিট কার্ড বা সরকার স্বীকৃত যেকোনো বোর্ডের ক্লাস টেনের পরীক্ষার এডমিট কার্ড থাকতেই হবে। ভোটার কার্ড ও আধার কার্ডের মতো প্রথমে এডমিট কার্ডটি জেরক্স করে নেবেন সেই জেরক্সের পাশে নিজের সিগনেচার করবেন। কপিটিকে ভালো করে ছবি তুলে পিডিএফ ফাইল এ কনভার্ট করে রাখবেন। এই ক্ষেত্রেও পিডিএফ ফাইল ডিসাইজ ৩০০ কেবির মধ্যে হতে হবে।

  • Madhyamik or equivalent Admit Card (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

আরো পড়ুনঃযুবশক্তি নয় যুবসাথী প্রকল্পেই আসলে লাভ বেশি ?

Madhyamik marksheet/certificate | মাধ্যমিক রেজাল্ট/সার্টিফিকেট

বাংলা যুবসতি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোন পরীক্ষায় পাস হতে হবেই তবেই আপনি এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবেন।
মাধ্যমিক পাস করা মানে আপনার কাছে অবশ্যই নিজের মাধ্যমিক সার্টিফিকেট অথবা মাধ্যমিক মার্কশিট থাকবে । দুটির মধ্যে যে কোন একটি জেরক্স করে নিয়ে তাতে নিজের সিগনেচার করবেন সেটি ভালো করে ছবি তুলে নিয়ে পিডিএফ ফাইল এ কনভার্ট করবেন ।

  • Madhyamik or equivalent Mark Sheet/Certificate of educational qualification (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

Bank Passbook | ব্যাঙ্ক পাসবুক

এপ্লাই তো করছেন কিন্তু টাকা কোথায় পাবেন? টাকা ঢুকবে ডাইরেক্ট আপনার ব্যাংক একাউন্টে। তাই ব্যাংকের পাস বই থাকা বাঞ্ছনীয়। শুধু তাই নয় আপনার ব্যাংকটি ডিভিডি লিংক থাকা অত্যন্ত প্রয়োজনীয় কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারের সব রকম প্রকল্পের টাকা ডিভিটি লিংকের মাধ্যমে গ্রাহকের ব্যাংকই রিসিভ হচ্ছে।
ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে আপনার ব্যাংকের একাউন্ট নম্বর, আইএফসি কোড, আপনার নাম, ব্যাংকের ঠিকানা ইত্যাদি সব লেখা রয়েছে সেটিকে জেরক্স করবেন। সেটিতে আপনার সিগনেচার করবেন। ঠিক একই পদ্ধতিতে এটিকেও পিডিএফ ফাইলে কনভার্ট করে ৩০০ কেবির মধ্যে বানাবেন।

  • First page of pass book (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

আরও পড়ুন: বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য কীভাবে ব্যাংকে ডিভিটি লিংক করবেন ?

Passport size photo | পাসপোর্ট ফোটো

এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল আপনার পাসপোর্ট সাইজ ফটো। অনেক সময় ভুল পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় । তাই পাসপোর্ট এর ক্ষেত্রে এই জিনিসগুলো বিশেষভাবে নজর রাখুন ।
চেষ্টা করবেন তিন চার মাসের মধ্যে তোলা একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করা ।
আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড টি যেন এক রঙের হয় যাতে আপনার মুখটি ভালো করে ছবিতে ফুটে ওঠে।
মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু ছবিটি পিডিএফ ফাইল হলে চলবে না আপনার ছবিটি PNG অথবা JPG ফরম্যাট হতে হবে।
এক্ষেত্রে ফাইল এর সাইজের ক্ষেত্র বিশেষ পরিবর্তন আছে। ফাইলটির সাইজ অবশ্যই ৫০ কেবি এর মধ্যে হতে হবে।

  • Recent Passport size Photo
  • JPG or PNG only
  • Image size : max 50 KB

Signature | সিগনেচার

সিগনেচার প্রমাণ করে আপনার কোন কাজের ক্ষেত্রে অনুমোদন বা স্বীকৃতি। তাই ব্যাংকের চেক থেকে শুরু করে যে কোন ফরম ফিলাপের ক্ষেত্রে আপনার সিগনেচার একান্ত প্রয়োজনীয় হয়।
যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপলোড করবেন তাতে আপনার সিগনেচার থাকতেই হবে
এর সাথে আলাদা করে একটি সিগনেচার প্রয়োজন।
এইজন্য একটি সাদা কাগজে প্রথমে ভালো করে নিজের সই করে নেবেন। সেটের ছবি তুলে সেটিকে JPG অথবা PNG ফরমেটে কনভার্ট করবেন । চেষ্টা করবেন এই ছবিটির সাইজ যেন পঞ্চাশ কেবির মধ্যে হয় নচেৎ এটিও যুবশক্তির পোর্টালে আপলোড হতে চাইবে না।

  • Signature of the Applicant
  • JPG or PNG only
  • Image size : max 50 KB

Mobile number | মোবাইল নম্বর

বর্তমান যুগে মোবাইল নম্বর নেই এমন কোন ব্যক্তি নেই। সব কিছুর সাথেই যেমন আধার কার্ড যুক্ত তেমনই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর এখন তো ভাবে যুক্ত ।

এই প্রকল্পের আবেদনের জন্য একটি একটিভ মোবাইল নম্বর থাকা অবশ্যই প্রয়োজন। একটি মোবাইল নম্বর বলতে বলা হচ্ছে যে সেটিতে যেন মেসেজ ঢোকে কারণ এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে মোবাইলে ওটিপি দরকার হবে। তাই এই প্রকল্পে আবেদনের আগে আপনার মোবাইল ফোনটি রিচার্জ করে রাখবেন। মনে রাখবেন এই মোবাইল নম্বরটি পরবর্তীকালে আপনার Yuvashakti status check করার ক্ষেত্রে কাজে লাগবে।

  • A valid Mobile Number is required. A OTP/ Secrect Pin shall be sent to the provided mobile number. this shall be used for all communication purposes.

ST/ SC / OBC Certificate | কাস্ট সার্টিফিকেট

যদি আপনি এস টি এস সি বা ওসি হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই আবেদনের সময় কাছে রাখবেন।
যদি আপনার এই কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আবেদনের আগেই পঞ্চায়েত ভিডিও বা পৌরসভায় গিয়ে আবেদন করে আসুন । শুধুমাত্র যুব সাথী প্রকল্প নয় অনেক সরকারি পরীক্ষা ক্ষেত্রে আপনি অনেক বিশেষ বিশেষ সুবিধা পেয়ে থাকবেন।

  • Copy of SC/ST/OBC Certificate, if SC/ST/OBC (Self Attested)
  • PDF only
  • File size : 300 KB

Important notes:-

উপরিউক্ত ডকুমেন্টগুলি থাকলে আপনি অনায়াসেই বাংলার যুব সাথী প্রকল্পের জন্য এপ্লাই করতে পারবেন। তবে আরো একবার মনে করিয়ে দি ই কিছু এমন এমন তথ্য আছে যেগুলি এপ্লাই করার আগে অবশ্যই যাচাই করে নেবেন।

  • কোনভাবেই অরজিনাল ডকুমেন্ট এর ওপর আপনি সই করবেন না। তাই আমি এখানে অরজিনাল ডকুমেন্টগুলি জেরক্স করে তার ওপর সই করতে বলেছি। এই পয়েন্টটিকে ভালোভাবে মনে রাখবেন।
  • আধার কার্ড ,ভোটার কার্ড ,মাধ্যমিকের এডমিট কার্ড ,মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট ,কাস্ট সার্টিফিকেট ,ব্যাংকের পাস বই প্রতিটি ডকুমেন্টের ওপরই আপনার নিজের সই বা স্বাক্ষর (Self Attested) থাকা অবশ্যই দরকার।
  • এই ডকুমেন্টগুলি অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে।
  • মনে রাখবেন এই পিডিএফ ফাইল গুলির সাইজ ৩০০ কেবির মধ্যে অবশ্যই হতে হবে নচে ৎ এগুলি আপলোড হতে চাইবে না।
  • পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার টি অবশ্যই JPG বা PNG ফরমেটে হতে হবে।
  • এই এই দুটি ডকুমেন্টের ক্ষেত্রে ফাইলটি সাইজ অবশ্যই ৫০ কেবির মধ্যে হতে হবে।
  • ব্যাংকের একাউন্ট এর ক্ষেত্রে মনে রাখবেন ব্যাংকটিকে ডিভিটি লিংক করাতে ভুলবেন না কারণ এই প্রকল্পের টাকা ডিভিটি লিংক বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংকে জমা হবে। তাই যত সত্তর আপনার ব্যাংকটি লিংক করিয়ে নেবেন।
  • মনে রাখবেন যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এই ফর্মটি ফিলাপ করেছেন সেটি ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। টাকা পাঠানো হলেও এই মোবাইল নম্বরটি তে মেসেজ আসবে তাই এই মোবাইল নম্বরটি বিশেষভাবে সহ যত্নে রাখবেন।

Banglar Yuvashakti required documents to form fill up?

Aadhar card ,voter card ,admit card ,madhayamik marksheet/ certificate , bank passbook , signature , passport photo , Caste certificate(if applicable)

How to DBT Link for West Bengal Yuvashakti scheme 2026 ?

You can Dbt link your bank account through official NPCI Portal.

About the Author

Sayan Parui

নমস্কার 🙏 আমি সায়ন পাড়ুই । বাড়ি- উদয়নারায়নপুর ,হাওড়া । আমি একজন B. Tech - Computer Science & Engineering ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই টেকনোলজি এবং লেখালেখির প্রতি ভালোবাসা, তাই এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছি এই ওয়েবসাইটটি। যার মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্পের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য খুবই সহজভাবে সাধারণ মানুষ কাছে তুলে ধরতে পারবো, যাতে বাংলার যুবসমাজ এই প্রকল্প দ্বারা নিজের পদোন্নতি করতে পারে।

Leave a Comment

18 Comments on “Yuva Shakti online apply করার আগে দেখে নিন ,এই Documents গুলো আছে তো ?

  1. Gopinath Sadhu 25 Jul 2026 · 12:16 am

    I am from West Bengal I am not done from filup yuvashakti I am trying from filup yuvashakti online but I have not done please help me

  2. Bhola Sen 22 Jul 2026 · 5:12 pm

    Good 👍 decession by west Bengal New Government 🙏

  3. Bhavesh Mehta 25 Jun 2026 · 9:59 pm

    What’s the upper age limit

  4. Kalyan Besra 20 Jun 2026 · 8:08 pm

    Krishok Bandhu korle ki yuba shakti pawa jabe ?

  5. Nikhat Parwreen 18 Jun 2026 · 1:20 pm

    12pass kiya hn mene, keya yuva shakti pa shakta hu?

  6. Souradip mitra 17 Jun 2026 · 8:20 am

    Yuba sakti r pabo nh mone hoi juba sathi e bhalo chilo

  7. MD MONIR UJJAMAN UJJAMAN 15 Jun 2026 · 3:53 pm

    I’m would like yovo Sakti apply online

  8. Sourav Kumar Patra 10 Jun 2026 · 1:44 pm

    Valo

  9. Mominul Islam 09 Jun 2026 · 2:40 pm

    Jobosati prolpo korbo ami kivabe

  10. Rakesh Ghose 07 Jun 2026 · 8:13 am

    Vill.kadashir.po.horhokai.ps.nalhti.distak.buribhum.

  11. rajib kumar nath 06 Jun 2026 · 2:29 pm

    Yubashakti r proper link tai bujte parchi na. Ektu bolben please?

  12. Haradhan gayen 04 Jun 2026 · 9:14 pm

    Yes ,thsnks for the information,।

  13. Raju Santra 04 Jun 2026 · 3:47 pm

    আমি রাজু সাঁতরা যুব শক্তি আওতায় আস্তে চাই

  14. Raghav choudhary 04 Jun 2026 · 2:44 pm

    Yes mara sab kuch ha

  15. Soudip Singha 01 Jun 2026 · 1:33 pm

    যুবশক্তি

  16. Chayan paramanik 01 Jun 2026 · 11:39 am

    CHAYAN Paramanik School students

  17. Chayan paramanik 01 Jun 2026 · 11:38 am

    New chayan paramanik

  18. Harry ghosh 31 May 2026 · 2:30 pm

    Khub valo

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel