annapurna Yojana online form fill up issues and solutions

Annapurna Yojana online apply guide :সমস্ত অপশনের মধ্যে সঠিক অপশন কি কি করবেন জানুন !

অবশেষে সাধারন মানুষের জন্যে খোলা হলো অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল – যার মাধ্যমে  সাধারণ মানুষ নিজের আবেদন পত্র সরাসরি সরকারকে করছে পৌঁছে দিতে পারবে । প্রথমে ৩ তারিখে বেলা  বারোটার সময় পটলটি চালু করা হলেও তা সার্ভার জনিত কারণে বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে সেটি আবার খোলা হয়েছে। এখন অনায়াসে ই চিকন সাধারণ মানুষ নিজের মোবাইল ফোন অথবা ডেক্সটপ দিয়ে নিজের ফরম ফিলাপ অনলাইনে পূরণ করতে পারবে। তবে এই ফরম ফিলাপ করতে বসে অনেকেরই অনেক রকম সুবিধা এবং অসুবিধা হচ্ছে। আজকের এই ব্লক পোস্টে আমি তুলে ধরেছি সেই সব সমস্যাগুলি এবং তার সঠিক অপশন কোনটি বেছে নেবেন । শুধু তাই নয় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ও আপনাদের কাছে তুলে ধরব।

Annapurna Bhandar reapply issue

Contents

৩ তারিখের আগে পর্যন্ত অর্থাৎ ২ জুন পর্যন্ত যে সমস্ত মানুষরা অফলাইনে নিজের ফরম ফিলাপ করে ভিডিও অথবা যেকোনো প্রশাসনিক অফিসে জমা দিয়েছিলেন এবং তা অ্যাপ্রুভ হয়েছিল তারা বেশির ভাগই ৩০০০ টাকা পেয়ে গেছে । তবে সরকার তরফে জানানো হয়েছে যে ৩ তারিখের আগে পর্যন্ত যে সমস্ত ব্যক্তি অফলাইন বা অনলাইন যে কোন মাধ্যমে হোক না কেন আবেদন করেছিলেন তাদের আবার পুনরায় আবেদন করার কথা বলা হয়েছে। তাই এই নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে।শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা ৩ তারিখের আগেই করেছিলেন তাদের জন্যই বলা হয়েছে সবার জন্য নয়। আপনি এখনই আবেদনপত্র অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই করতে পারবেন। তাই গুজবে কান না দিয়ে একটা কথাই বলবো যে সমস্ত ব্যক্তিরা বা পরিবার তিন জুনের আগে ফরম ফিলাপ করে জমা দিয়েছিলেন তাদেরকেই পুনরায় অন্নপূর্ণা ভাণ্ডার রি এপ্লিকেশন করার কথা বলা হয়েছে।

Why annapurna Bhandar online form fill up is better than offline application.

যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার পর থেকে মানুষের অনলাইন ফর্ম ফিলাপের প্রতি ঝুঁকি বেড়েছে। সবাই বুঝতে পেরেছে যে অনলাইন ফর্ম ফিলাপ করলে ডাইরেক্ট এন্ট্রি হয়ে চলে যায় সরকারের ঘরে। আর হাতে লেখা ফর্ম জমা করলে সেটি পঞ্চায়েত অফিসে জমা হবে, সেখানে এত বেশি পরিমাণে ফরম জমা হয়, আর অনলাইনে এন্ট্রি করার জন্য অনেক লোক সংখ্যা কম থাকে তাই ফর্ম গুলি এন্ট্রি করতে অনেক দেরি হয়ে যায়। যুব সাথী ফরম ফিলাপের সময় আমি অনেকগুলি পোস্ট করেছিলাম যেখানে বারবার বলেছিলাম যে আপনারা অনলাইন ফর্ম ফিলাপ করুন ভালো হবে, সে ক্ষেত্রে হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন অনলাইন ফর্ম যারা ফিলাপ করেছিলেন তারা বেশিরভাগ টাকা আগে পেয়েছিলেন। তাই সবাইকে বলব অনলাইন ফর্ম ফিলাপের প্রতি আগ্রহ দেখাবেন, তাহলে আপনাদেরই সুবিধা

Annapurna Bhandar online apply guide

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন এবং অফলাইন মাধ্যমে ফরম ফিলাপ চললেও বেশিরভাগ মানুষ অনলাইন ফর্ম ফিলাপ কি বেশি নিচ্ছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে অফলাইনে আপনাকে অনেক কিছু তথ্য দিতে হচ্ছে তার সাথে সবকিছু প্রমাণসহ নথি জমা করতে হচ্ছে অনলাইনের ক্ষেত্রে কিন্তু সেটি তুলনাভাবে অনেকটাই কম এবং আবেদন প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ও বেশি।

Annapurna Yojana Online Apply Issues

অনলাইন ফর্ম ফিলাপের মধ্যে মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে বেশি অসুবিধায় পড়ছেন তা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বিবরণ দিলাম এবং তার সাথে বললাম কোন অপশনটি বেছে নেবেন।

Log in number

অনলাইন পোর্টালে যাবার পর সবার প্রথমে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হচ্ছে এবং তারপরে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হচ্ছে। এখানে অনেক মানুষই অসুবিধায় পড়ছেন বুঝতে পারছেন না যে এখানে কোন নাম্বারটি দিতে হবে আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বর নাকি ফ্যামিলির মোবাইল নম্বর ? এখানে আসল উত্তরটি হল এখানে আপনি যে কোন মোবাইল নম্বর দিতে পারেন সেটি আধারের সাথে যুক্ত হতে হবে অথবা আপনার বাড়ির প্রধানের নাম্বার হতে হবে এমন কোন নির্দিষ্ট বাধ্যতামূলক টি। শুধু মনে রাখবেন এখানে যেই নম্বরটি আপনি দিচ্ছেন সেখানে ওটিপি আসবে এবং ভবিষ্যতেও আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে এই মোবাইল নম্বরটি দিতে হবে।

Aadhar linked Mobile number

আপনার বাড়িতে যতজন মেম্বার আছে সবার ক্ষেত্রেই আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বর ফরম ফিলাপের সময় জমা দিতে হচ্ছে। এক্ষেত্রে উনি কি বিভ্রান্ত হচ্ছেন যে সবার কি মোবাইল নম্বর এক? এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি অবশ্যই না প্রত্যেক জনের আধার কার্ড সাথে মোবাইল নম্বর আলাদা হতেই পারে তা নিয়ে কোন অসুবিধা নেই ।শুধুমাত্র যে যে যার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি যে যার ঘরে পূর্ণ করবেন সেটি একও হতে পারে বা বিভিন্ন হতে পারে তা নিয়ে কোন অসুবিধা নেই।

Digital Ration card number

ডিজিটাল রেশন কার্ড আছে কিনা তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে? তবে আপনাকে জানিয়ে রাখি বর্তমানে বেশিরভাগ লোকেরই ডিজিটাল রেশন কার্ড আছে। অফলাইনে ফরম ফিলাপে আপনাকে আপনার পরিবারের রেশন কার্ড ONRC number দিতে হচ্ছে তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র আপনার রেশন কার্ডের টাইপ এবং রেশন কার্ড নাম্বার দিলেই চলবে।
RATION CARD Types : AAY /PHH/NPHH /RSKY 1/RSKY 2

Family income

অনলাইনে ফরম ফিলাপের সময় অনেকেই অনেক ভুল তথ্য শুনে বলছেন যে ফ্যামিলি ইনকাম বেশি দিলে হয়তো আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া হবে না এটি একদম ভুল তথ্য। সরকার তরফে কোথাও বলা হয়নি যে ফ্যামিলি ইনকাম বেশি হলে আপনাকে দেয়া হবে না। শুধুমাত্র জানানো হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন অথবা ইনকাম ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে এই প্রকল্পটি প্রযোজ্য হবে না। তাই ভয় না পেয়ে আপনার পরিবারের ইনকামের সঠিক তথ্য জমা করুন।

Swastha sathi card problem

আবেদন করতে গিয়ে দেখা গেছে অনেকেরই স্বাস্থ্য সাথী কার্ডে নাম নেই অথবা ভুল আছে – তো তারা অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ছে। আপনাকে জানিয়ে রাখি যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলে আপনি Is there the family members has insurance? অপশনটিতে No অপশনটি ক্লিক করবেন অথবা যদি কোন প্রাইভেট ইন্সুরেন্স করা থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন। স্বাস্থ্য সাথী কার্ডের ক্ষেত্রে বাড়ির মহিলাদের না আমি যে কার্ডটি আছে তাতে মোটামুটি ভাবে বাড়ির সকল পরিবারেরই নাম আছে তাই আপনি এটিকে সরকারি ইন্সুরেন্স বলে চালাতে পারেন। তবে এটিকে সিলেক্ট করলে আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের URN Number টি দিতে হবে।

Annapurna Bhandar Online Form fill up- Lakshmir Bhandar Option

Lakhir Bhandar opt out issue

অনলাইনে ফরম ফিলাপের সময় একটি সেকশনে আপনাকে সিলেক্ট(want to opt out in annapurna bhandar) করতে হবে যে আপনি কোন সরকারি সুবিধা পান নাকি? মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় সেটি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে। লক্ষীর ভান্ডার সিলেক্ট করার পর আরেকটি পাশে অপশন দেখতে পাবেন সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই প্রকল্পটি চালু রাখতে চান নাকি বন্ধ করতে চান ? সমস্ত রকম তথ্য দেখে জানা গেছে যে এটিকে চালু রাখাই বুদ্ধিমানের কাজ হবে কারণ যতদিন না আপনার নাম লক্ষীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে ততদিন পর্যন্ত আপনার লক্ষীর ভান্ডারের পনেরশো টাকা চলতে থাকবে। এটি বন্ধ করে দিলে আপনার লক্ষীর ভান্ডারের টাকাও বন্ধ হয়ে যাবে। তাই এই সেকশনে অবশ্যই “NO” অপশনটি ক্লিক করবেন।

krishok Bandhu / Old age pension

মেয়েদের ক্ষেত্রে যেমন লক্ষ্মীর ভান্ডারটি চালু রাখা অবশ্যই দরকার তেমনি পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ জনের কৃষক বন্ধু অথবা বার্ধক্য ভাতা অপশনটি ক্লিক করছেন ।এক্ষেত্রেও জানি রাখি আপনার প্রকল্পটি চালু রাখার জন্য NO অপশনটি ক্লিক করবেন।

Bank Account problem

অনলাইনে ফরম ফিলাপ করতে গিয়ে মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন উঠেছে যে অনলাইনে ফরম ফিলাপ করার সময় আপনাকে আপনার এবং আপনার পুরো পরিবারে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দিতে হচ্ছে কিন্তু অনলাইনে ফর্ম ফিলাপ করলে তা কেন দিতে হচ্ছে না ?
এর আসল কারণটি হল ডিবিট লিঙ্ক। আপনি যে আধার কার্ড দিচ্ছেন তার সাথে ডিভিটি লং করা ব্যাংক একাউন্টে আপনার টাকা সরাসরি চলে যাবে তাই সরকার আলাদাভাবে আপনার ব্যাংকের Account Number ও IFSC CODE নিচ্ছে না ।এজন্যই বারবার বলা বলা হচ্ছে যে ডিবিটি লিংক থাকা অবশ্যই দরকার।

Important notes

  • অনলাইনে ফরম ফিলাপের সময় আপনাদের বলব এই সমস্ত পয়েন্ট গুলোর উপর বিশেষভাবে নজর রাখতে।
  • আপলোড করা ডকুমেন্ট গুলি অর্থাৎ আধার কার্ড ও ভোটার কার্ড যেন 50kb থেকে 200 kb এর মধ্যে থাকে। নচেৎ ফাইল গুলি আপলোড হবে না।
  • আপলোড করা নথি রুটি যেন পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে দেখা যায় অস্পষ্ট ভাবে দেখা গেলে হয়তো আপনার ভেরিফিকেশন ফেলও হয়ে যেতে পারে।
  • ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই ভালো করে সবার সব তথ্য একবার অরজিনাল ডকুমেন্ট স এর সাথে মিলিয়ে নেবেন।
  • প্রত্যেক জনের চেষ্টা করবেন আধার কার্ডের সাথে ব্যাংকের যেন ডিবিটি লিংক করা থাকে।

Conclusion

আশা করি উপরিউক্ত তথ্যগুলি আপনার ফরম ফিলাপে ক্ষেত্রে অনেক সাহায্য করবে এবং যেকোনো অসুবিধা থেকে খুব সহজেই সঠিক অপশনটি বেছে নিতে সাহায্য করবে। এইরকমই অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য পশ্চিমবঙ্গের প্রকল্পগুলির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। এখানে আমরা রেগুলারলি সমস্ত রকম স্কলারশিপ আপডেট চাকরির খবর এবং প্রকল্পের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে থাকি।

Telegram Group 200 members
সমস্ত সরকারি প্রকল্পের খবর পেতে জয়েন করুন
Join
WhatsApp Channel 1K followers
সরকারি প্রকল্পের দ্রুত আপডেট পেতে ফলো করুন
Follow

FAQs – Frequently Asked Questions on Annapurna Yojana Online Registration

Annapurna Yojana-তে অনলাইন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?

Annapurna Yojana-তে অনলাইন আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল হলো socialregistry.wb.gov.in। আবেদন করার সময় শুধুমাত্র সরকারি .gov.in ডোমেইন ব্যবহার করুন এবং অন্য কোনো বেসরকারি ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেবেন না।

Annapurna Yojana আবেদন করতে Aadhaar Linked Mobile Number বাধ্যতামূলক কি?

লগইন করার জন্য যেকোনো সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করা যায়। তবে পরিবারের সদস্যদের Aadhaar Verification-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট Aadhaar Card-এর সাথে যুক্ত মোবাইল নম্বর থাকলে ভেরিফিকেশন সহজ হয়।

অনলাইনে আবেদন করলে কি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হয়?

বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর Aadhaar Card-এর সাথে NPCI DBT Link করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই আলাদা করে Account Number ও IFSC Code চাওয়া নাও হতে পারে। আবেদন করার আগে DBT Status চেক করে নেওয়া ভালো।

Annapurna Yojana-র টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে যাবে?

আপনার Aadhaar Card-এর সাথে NPCI Mapping করা যে ব্যাংক অ্যাকাউন্টটি Active আছে, সাধারণত সেই অ্যাকাউন্টেই DBT-এর মাধ্যমে টাকা জমা হবে।

Annapurna Yojana Status Check কিভাবে করবো?

আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং OTP-এর সাহায্যে অফিসিয়াল পোর্টালে লগইন করে আবেদন স্ট্যাটাস দেখা যায়।

Lakshmir Bhandar পেলে কি Annapurna Yojana-তে আবেদন করা যাবে?

যদি আপনি বিদ্যমান সুবিধা চালু রাখতে চান, তাহলে সাধারণত Opt Out না করার পরামর্শ দেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বশেষ সরকারি নির্দেশিকা দেখে নিন।

Swasthya Sathi Card না থাকলে কি আবেদন করা যাবে?

হ্যাঁ। Swasthya Sathi Card না থাকলেও আবেদন করা সম্ভব। ফর্মে Insurance সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।

অনলাইন আবেদন ভালো নাকি অফলাইন আবেদন?

অনলাইন আবেদন করলে তথ্য সরাসরি সরকারি ডাটাবেসে জমা হয় এবং ট্র্যাক করাও সহজ হয়। তবে যাদের ইন্টারনেট বা প্রযুক্তিগত সমস্যা আছে তারা অফলাইন আবেদনও করতে পারেন।

Annapurna Yojana-র টাকা না পেলে কোথায় অভিযোগ করবো?

প্রথমে আবেদন স্ট্যাটাস এবং DBT Status চেক করুন। এরপর ব্লক অফিস, BDO অফিস বা সংশ্লিষ্ট সরকারি হেল্পডেস্কে যোগাযোগ করতে পারেন।

About the Author

Sayan Parui

নমস্কার 🙏 আমি সায়ন পাড়ুই । বাড়ি- উদয়নারায়নপুর ,হাওড়া । আমি একজন B. Tech - Computer Science & Engineering ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই টেকনোলজি এবং লেখালেখির প্রতি ভালোবাসা, তাই এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছি এই ওয়েবসাইটটি। যার মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্পের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য খুবই সহজভাবে সাধারণ মানুষ কাছে তুলে ধরতে পারবো, যাতে বাংলার যুবসমাজ এই প্রকল্প দ্বারা নিজের পদোন্নতি করতে পারে।

Leave a Comment

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel