Yuva shakti updates by suvendu adhikari

Yuvashakti Status : যুবশক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী !

অন্নপূর্ণা ভান্ডারী ফরম ফিলাপের পর সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন কবে থেকে চালু হতে চলেছে বাংলার যুবশক্তি প্রকল্প। ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার বাংলায় লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভার্মা চালু করেছে। তেমনি বাংলার যুব সমাজের জন্য আশ্বাস দিয়েছিল যে তারা যুব সাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করবে। বর্তমান সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম ফিলাপ এবং লক্ষী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে নাম ট্রান্সফার করার কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে তবে টাকা ধানের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তারই মধ্যে নতুন প্রশ্ন উঠেছে বাংলায় যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে? কিংবা আবেদন প্রক্রিয়া কিভাবে শুরু হবে ? এসবের মাঝে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সমস্ত খবরটি জানা গিয়েছে তা আজকের ব্লক পোস্টটিতে তুলে ধরব আপনাদের সামনে।

Duare Sarkar | দুয়ারে সরকার

এই সরকারের আগে অতএব তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার নামে বিভিন্ন জেলার অঞ্চলভিত্তিক বিভিন্ন দিনে বাংলার মানুষের সহায় জন্য ক্যাম্প বসানো হতো। এই ক্যাম্পে সরকার পরিচালিত বিভিন্ন যে সমস্ত প্রকল্প সঠিককরণ ,নতুন নাম নথিভুক্ত ইত্যাদি যাবতীয় সরকারি সমস্ত কিছু নিয়ে কাজ করা হতো। খুব অল্প সময়ের মধ্যেই এই ক্যাম্প গুলি মানুষের মধ্যে মন জয় করে নেয়।

বর্তমান সরকার দুয়ারী সরকার ক্যাম্পের নাম পরিবর্তন করে নতুন নাম করেছে জনকল্যাণ শিবির। ঠিক আগের মতই এই শিবিরেই সমস্ত রকম সরকারি প্রকল্পের নতুন নাম নথিভুক্তকরণ সরকারি প্রকল্প সম্পর্কে সম্প্রচারণ সঠিক করুন ইত্যাদি নানান প্রক্রিয়া বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সুবিধার্থে তুলে ধরা হবে ।

Jana Kalyan Sibir | জনকল্যাণ শিবির

বাংলায় নতুন সরকার পরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকার শুধুমাত্র সরকারি কার্যালয় নবান্ন থেকে  বদল করে মহাকরণ করেছে শুধু তাই নয় ।১ মাসের মধ্যেই  বদলেছে সব রকম প্রকল্পের নাম, বদলেছে বহু সরকারি নিয়ম, নানান সরকারি পরিকাঠামো সাথে অনেক নতুন নতুন নিয়ম বানানো হয়েছে। যা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

এই ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডার , যুবশক্তি, পিএম কিষান, বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কলারশিপ, আয়ুষ্মান ভারত ইত্যাদি সব রাজ্য এবং কেন্দ্রের সমস্ত রকম প্রকল্পের কাজ করা হবে। আগামী ১৫-১৬-১৭ জুন বিভিন্ন জেলার বিভিন্ন প্রশাসনিক অঞ্চলের বিডিও অথবা পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা প্রচার করা হবে। আশা করি এই ক্যাম্পের মাধ্যমে যুবশক্তি সংক্রান্ত সমস্ত রকম তথ্য সাধারণ মানুষ জানতে পারবে।

Yuva Shakti Budget

বিভিন্ন তথ্য মারফত এটাও জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যুবশক্তি নিয়ে বিশেষ নজর রেখেছে। কিছু তথ্য এটাও বলেছে, নতুন সরকার গঠনের পর সবেমাত্র নতুন মন্ত্রিসভা গঠন হলো। আসন্ন পশ্চিমবাংলার বাজেটে যুবশক্তি নিয়ে বিশেষ বাজেট পেশ করা হতে পারে। এই তথ্যটি কতখানি সত্য তা সময়ই বলবে। এজন্য আমাদের আসন্ন দিনের পশ্চিমবাংলার বাজেটের ওপর নজর রাখতে হবে।

যুব শক্তি ভরসা কার্ড

যুবশক্তি নিয়ে আরো একটি কথা যেটা জানা যাচ্ছে যে – যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো অকর্মরত তবে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ১৫ হাজার টাকা দেয়া হতে পারে। এটি হলে বাংলার যুবসমাজ সত্যিকারেরই এক বড় ধরনের আর্থিক সাহায্য পাবে যা তাদের পঠন পাঠনের এবং চাকরি মনোভাবের জন্য সত্তিকারের বিশেষভাবে সাহায্য করবে ।

অর্থাৎ সরকার চাইছে আর্থিক অনটন কোনোভাবেই যেন ছাত্র-ছাত্রীদের চাকরি এবং পড়াশোনার বাধা হয়ে না দাঁড়ায় তাই এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে তাদের মাসিক ৩০০০ টাকা দেয়ার সাথে সাথে এককালীন ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবে। তবে এই ১৫ হাজার টাকা পেলে মাসিক ৩০০০ টাকা পা যাবে কিনা তা নিয়ে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেয়া হয়নি। তাই এই নিয়ে এখনো মানুষের মনে বিভিন্ন ভাবে জল্পনা গঠন করছে।

সারমর্ম

উপরিক্ত কতগুলি কথা আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলি বর্তমানে বিশেষভাবে নজর করেছে তার সংক্ষেপে আরো একবার আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আমরা খুব সহজেই এটি মনে রাখতে পারেন।

  1. অন্নপূর্ণার পর মুখ্যমন্ত্রী বিশেষভাবে যুবশক্তির ওপর কাজ করে চলেছেন । অর্থাৎ খুব শীঘ্রই যুবশক্তি প্রক্রিয়ার জন্য আবেদন চালু হতে পারে।
  2. পূর্বে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিল তাদের টাকা দেয়া হয়েছে। এই বার্ধক্য ভাতা অর্থের পরিমাণ দ্বিগুণ করে হাজারের পরিবর্তে ২০০০ টাকা করে বাড়ানো হয়েছে।
  3. মুখ্যমন্ত্রী চাইছেন এতদিন পর্যন্ত বাংলার মানুষ কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত ছিল তা যেন সরাসরি বাংলার মানুষ সুযোগ পেতে পারে তার আপ্রাণ চেষ্টা করছেন।
  4. যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া অনেকটাই শেষের পথে বলা যেতে পারে তাই হয়তো এবার কেন্দ্র থেকে যুবশক্তি নিয়ে বিশেষভাবে আগ্রহ দেখানো হতে পারে।
  5. অনেক খবর অনুযায়ী জানা গিয়েছে যে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সরকারি পরীক্ষা কিংবা বেসরকারি পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হতে পারে।
  6. তবে এই আর্থিক অনুদান দেয়া হলে মাসিক ৩০০০ টাকা দেয়া হবে কিনা তা নিয়ে কোন নিশ্চয়তা নেই।
  7. আগামী ১৫-১৬-১৭ জুন ২০২৬ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন কেন্দ্রের প্রশাসনিক ক্ষেত্রে মাধ্যম থেকে জনকল্যাণ শিবির বসানো হবে।
  8. এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত প্রকল্পের খুঁটিনাটি তথ্য নাম নথিভুক্তকরণ ও নাম সংশোধন প্রক্রিয়া করা হবে।
Telegram Group 200 members
সমস্ত সরকারি প্রকল্পের খবর পেতে জয়েন করুন
Join
WhatsApp Channel 1K followers
সরকারি প্রকল্পের দ্রুত আপডেট পেতে ফলো করুন
Follow

Frequently Asks Questions

জনকল্যাণ শিবির ক্যাম্প কবে বসছে ?

আগামী ১৫-১৬১৭ জুন ২০২৬ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনকল্যাণ শিবির ক্যাম্প বসানো হবে।

জনকল্যান শিবিরে কি যুবশক্তি আবেদন করা যাবে ?

জনকল্যাণ শিবিরে যুবশক্তি আবেদন করা যাবে কি না সেটি নিয়ে মানুষের মনে এখনো সংশয় আছে। এটি আবেদন করা যাবে কি যাবে না – সেটি শিবির বসলে বলা যাবে।

জনকল্যাণ শিবির ক্যাম্পে কি অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করা যাবে ?

জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভান্ডার এবং অন্যান্য সমস্ত রাজ্যের প্রকল্পের সমস্ত তথ্য নথিভূক্তকরণ এবং সংশোধন করা হবে।

যুবশক্তি টাকা কবে ঢুকবে?

যুবশক্তি টাকা কবে ঢুকবে সেটা নিয়ে এখনও কোন পরিষ্কার করে বলা যাচ্ছে না তবে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এটি নিয়ে কিছু বক্তব্য রাখবেন।

যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন তারা আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছেন এবং খুব শীঘ্রই তিনি যুবশক্তি নিয়ে বিশেষ কিছু সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তাই অনেকের মতে এটি খুব শীঘ্রই চালু হতে চলেছে।

About the Author

Sayan Parui

নমস্কার 🙏 আমি সায়ন পাড়ুই । বাড়ি- উদয়নারায়নপুর ,হাওড়া । আমি একজন B. Tech - Computer Science & Engineering ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই টেকনোলজি এবং লেখালেখির প্রতি ভালোবাসা, তাই এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছি এই ওয়েবসাইটটি। যার মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্পের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য খুবই সহজভাবে সাধারণ মানুষ কাছে তুলে ধরতে পারবো, যাতে বাংলার যুবসমাজ এই প্রকল্প দ্বারা নিজের পদোন্নতি করতে পারে।

Leave a Comment

2 Comments on “Yuvashakti Status : যুবশক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী !

  1. Debasish sarkar 14 Jun 2026 · 10:33 pm

    Yubo Shakti chai taratari

  2. Mr. Debasish Sarkar 14 Jun 2026 · 10:07 am

    Myself Debasish Sarkar and I want to know is yuvashakti Scheme can be applied on Jan Kalyan Sibir

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel