West Bengal Budget 2026 :যুবশক্তি থেকে DA -কী কী করল নতুন সরকার ! সব কিছু দেখে নিন
সম্প্রতি ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্ত কিছুর জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো এক নতুন অঙ্গী। কি কি জিনিসপত্রের দাম বাড়লো ,কি কি জিনিসপত্রের দাম কমলো, কোন কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো, সরকারি শিক্ষকদের DA hike হলো কত খানি ? তার সাথে কোন প্রকল্প কবে থেকে চালু হবে এবং কোন প্রকল্পে ক টাকা বাড়লো তার সম্পূর্ণ তথ্য আমরা এক নজরে একই পোস্টের মাধ্যমে দেখে নিতে পারব। এছাড়াও অনেকের মনে প্রশ্ন হয়েছে যুবশক্তি নিয়ে তাই এই পোস্টে আমরা যুবশক্তি নিয়েও আলোচনা করেছি।
West Bengal Budget 2026 Date
Contents
- 1 West Bengal Budget 2026 Date
- 2 West Bengal Budget main points
- 2.1 WB Teachers DA Hike
- 2.2 Asa Kormi Salary Hike
- 2.3 Annapurna Bhandar
- 2.4 Women Help Desk
- 2.5 Women empowerment
- 2.6 New Maa Aahar Canteen
- 2.7 New Metro Projects
- 2.8 New IIT & IIM in North Bengal
- 2.9 New Airports
- 2.10 Reconstruction of Sundarban Damp
- 2.11 New rule on FLON shop
- 2.12 New Medical College
- 2.13 Yuva Shakti scheme
- 2.14 New para Teacher Salary Hike
- 3 Concusion of West Bengal Budget 2026
- 4 Frequently Asked Questions on West Bengal Budget 2026
পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট ঘোষণা হল আজ অর্থাৎ ২২ শে জুন ২০২৬ । বেলা বারোটা থেকে রাজ্যের বিধানসভায় এই বাজেট পেশ করেছেন সদ্য নির্বাচিত বাংলার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
West Bengal Budget main points
পশ্চিমবঙ্গ বাজেট নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বাশির কাছে এক আলাদা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সবার নজর ছিল এই বাজেটের উপর আর সেই রাস্তার মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার নানান তথ্য প্রকাশ করেছেন।এই পোস্টটির মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাজেটে পেশ করা সমস্ত ধরনের তথ্য গুলি খুব শটে সব তথ্য গুলি জেনে নিচ্ছি-
WB Teachers DA Hike
রাজ্যের শিক্ষকদের ডি এ নিয়ে একটি সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে বহুদিন ধরে। রাজ্যে শিক্ষকদের প্রাপ্য দিয়ে না দেবার কারণে তারা বহুবার ধর্না এবং আন্দোলন করে গেছে। সরকার পরিবর্তনের পরেই সরকার যে আস্থা দিয়েছিল তা স্বীকৃতি রেখেই রাজ্যে বাড়ানো হলো দিয়ে। সরকারী কর্মীদের DA ২০ শতাংশ বর্ধিত করা হলো, অর্থাৎ মোট DA হবে ৩৮ শতাংশ। ১লা অক্টোবর ২০২৬ থেকেই এটি কার্যকর হবে ।
Asa Kormi Salary Hike
রাজ্যের আশা কর্মী স্বাস্থ্য এবং নানান প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে।আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাঁদের মাসিক সম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা।
Annapurna Bhandar
তার যে বর্তমানে সাধারণ মানুষের সুবিধার্থে বাংলার প্রতিটি মহিলাকে আর্থিকভাবে সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল অন্নপূর্ণা ভাণ্ডার। তাই পশ্চিমবঙ্গে বসবাসকারী ২৫ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলাকে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের কথা তারা আগেও অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়েছিল।
এছাড়াওবিধবা এবং বয়স্ক মহিলাদের পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হলো।
Women Help Desk
রাজ্যের মহিলা ওদের সুরক্ষা বৃদ্ধির জন্য সরকার বিশেষভাবে প্রচলন করেছে তাই তারা এই বাজেটে নিয়ে এসেছে এক নতুন ধরনের ভাবনা চিন্তা । প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে।
Women empowerment
সরকারী বাস গুলিতে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হলো, এই উদ্দেশ্যে একটি পিংক কার্ড চালু করা হবে।
New Maa Aahar Canteen
পশ্চিমবঙ্গের মানুষ যাতে সব জায়গায় সুলভ মূল্যে খাদ্যের যোগান পেতে পারে সেই দৃশ্যকে কাজে লাগিয়ে সরকার তৈরী করেছিল মা আহার কেন্দ্র । তবে এটির সংখ্যা ছিল খুবই সীমিত। তাই এই অসুবিধাকে দূর করার জন্য তারা আরও ২১০টি নতুন মা আহার কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা করতে চলেছে।
New Metro Projects
দুর্গাপুর,আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি তে মেট্রো সংযোগ চালু করার জন্য সরকার একটা টেকনো ইকোনমিক সমীক্ষা শুরু করতে চলেছে ।
New IIT & IIM in North Bengal
রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে সবথেকে উচ্চ মানের জায়গাটি ছিল আইআইটি। পশ্চিমবঙ্গের খড়্গপুরে ভারতের সবথেকে বৃহত্তম আইআইটি ছিল।তবে বর্তমানে পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি আইআইটি (IIT) এবং একটি আইআইএম (IIM) স্থাপন করা হবে। শিক্ষা ক্ষেত্রে একটি বিশেষ বড় পরিবর্তন আনতে চলেছে ।
New Airports
রাজ্যে বিমান যোগাযোগের ক্ষেত্রে বিশেষ একটি নাম ছিল কলকাতার দমদমে অবস্থিত Netaji Subhash Chandra Bose International Airport । ফলে রাজ্যের যে কোন প্রান্তের মানুষকেই বিমান ব্যবহারের ক্ষেত্রে এই স্থানে আসতে হতো যা সাধারণ পশ্চিমবঙ্গবাসীর জন্য একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল। তবে সেই কথা মাথায় রেখে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে। এই তিনটি নতুন জায়গায় নতুন এয়ারপোর্ট হলে পশ্চিমবঙ্গের মানুষের বিমান যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতমানের হয়ে উঠবে।
Reconstruction of Sundarban Damp
সুন্দরবন এলাকায় প্রায় ৬০ কিলোমিটার বাঁধ প্রকৃতিনির্ভর প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণের লক্ষ্যে কেন্দ্র-সহায়তাপ্রাপ্ত প্রকল্প আনুমানিক ১,০০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। এইবার তৈরি হবার ফলে সুন্দরবনবাসীর স্বাভাবিক জীবন যাপন আরো উন্নত মানের হয়ে উঠবে এবং তার সাথে সুন্দরবনের ট্যুরিজম আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও সুন্দরবন অঞ্চল এ জেটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হলো
New rule on FLON shop
এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স প্রদান করা হবে না।
New Medical College
আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে । এই মেডিকেল কলেজ কি স্থাপন করা হলে শুধুমাত্র মেডিকেল তো ছাত্রীরা উপকৃত হবেন তাই নয় তারি সাথে রাজ্যের স্বাস্থ্যপরিকাঠামো এক অন্য মাত্রায় পৌঁছে যাবে।
Yuva Shakti scheme
যুবশক্তি নিয়ে আগেই সাধারণ মানুষের কাছে কিছু তথ্য জানিয়ে দেয়া হয়েছিল। সেই কথার মর্যাদা রেখেই অর্থমন্ত্রী স্বপন দাস গুপ্ত বাংলার বেকার যুবকদের জন্য ঘোষণা করছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী রাজ্যে গ্রাজুয়েট ও অকর্মরত যুবক-যুবতীদের মাসিক ৩০০০ টাকা করে দেয়া হবে এবং অন্যান্যদের মাসিক ২০০০ টাকা করে দেয়া হবে। অর্থমন্ত্রীর স্বপন দাশগুপ্তের কথা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে দেয়া শুরু হবে এই যুবশক্তি প্রকল্পের টাকা। তবে এক্ষেত্রে পারিবারিক আয় এক লাখ টাকার মধ্যেও তবে।
New para Teacher Salary Hike
রাজ্যের কর্মরত সমস্ত স্কুলে প্যারা টিচারদের সাম্মানিক রক্ষার ক্ষেত্রে তাদের মাসিক পাঁচ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে।
- সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ২০ দিনের কাজ থাকবে
- সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের বেতন আগষ্ট ২০২৬ থেকে ২০০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হলো
- মিথ্যা মামলায় যারা জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে ।
- রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর অধার সিডিং চালু করা হবে ।
- সরকারী নিয়োগকারী প্রতিটি সংস্থাকে ইউপিএসসি এর ধাঁচে নিয়ে আসা হবে ।
- নতুন সিভিল সার্ভিস অফিস গড়ে তোলার জন্য নিউটাউনে ৫ একর জমি কেনা হয়েছে ।
- অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ।
- সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষার সংরক্ষণ ও প্রসারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
Concusion of West Bengal Budget 2026
এগুলি ছাড়াও আরো অনেক ধরনের অনেক কিছু প্রকল্প এবং নতুন নিয়ম নতুন সবকিছু এনেছেন এই সরকার। পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে প্রত্যেকটি পয়েন্ট জানব। তবে এই বাজেটে পশ্চিমবঙ্গবাসী বিশেষভাবে খুশি হয়েছে তা এক কথায় অনায়াসে বলা যায় ।
এই সমস্ত খবর আরো জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যাতে সবার আগে সব খবর আপনার কাছে পৌঁছে যায়।
Frequently Asked Questions on West Bengal Budget 2026
যুবশক্তি কবে থেকে চালু হবে ?
পশ্চিমবঙ্গের বাজেট অনুযায়ী অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প।
যুবশক্তি প্রকল্পের জন্য পারিবারিক আয় কত হতে হবে ?
যুবশক্তি প্রকল্পের জন্য একটি পরিবারের বার্ষিক আয় ন্যূনতম ১ লাখ টাকার মধ্যে হতে হবে।
যুবশক্তি কারা পাবে ?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং গ্রাজুয়েট যুবকরা মাসিক ৩০০০ টাকা পাবে এবং অন্যান্যরা ২ হাজার টাকা পাবে।
