svmcm scholarship application sanctioned and amont disbursed

Svmcm Scholarship update: বদলে গেলো স্ট্যাটাস , চেক করুন

স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলার্শিপ ( Swami Vivekanand Merit Cum Scholarship – SVMCM Scholarship ) বাংলার এক অন্যতম সরকারি স্কলারশিপ। মূলত বাংলার দরিদ্র ঘরের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে থাকে। ক্লাস ইলেভেন টুয়েল ভ সহ বিভিন্ন উচ্চশিক্ষার জন্য বাংলার ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেয়া হয়। তবে বর্তমান সময়ে বিশেষ কিছু কারণবশত 2025-26 বর্ষের প্রাপ্য স্কলারশিপের টাকা অনেকদিন ধরেই আটকে ছিল। যার জন্য বাংলার শিক্ষিত ছাত্রছাত্রীদের নানান অসুবিধার মুখে পড়তে হয়েছে। অনেকের মনে প্রশ্ন জেগে ছিল যে তাহলে কি এবারের স্কলারশিপ দেয়া হবে না? কারণ অনেকেরই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস একই জায়গায় থমকে ছিল। কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটে অনেকেরই স্ট্যাটাসে পরিবর্তন দেখা দিয়েছে। আজকের ব্লক টির মাধ্যমে আমরা স্ট্যাটাস চেক কি কি স্ট্যাটাসে পরিবর্তন বা কি জন্য আপনার স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না তা নিয়ে জানব।

Svmcm Scholarship status আটকে থাকার কারণ

২০২৫ ২৬ বর্ষের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা বহু দিন ধরে আটকে ছিল। যার জন্য অনেক ছাত্র-ছাত্রী সেমিস্টারের ফ্রিজ দিতে অসুবিধা সম্মুখীন হয়েছে। তবে এই স্কলারশিপের টাকা আটকে থাকার কারণ স্বরূপ কোন অফিশিয়াল নোটিশ দেয়া হয়নি। সূত্র মারফত এই স্ট্যাটাস আটকে থাকার কারণটি যতটুকু আমরা জানতে পেরেছি তা আপনাদের কাছে উপস্থিত করলাম –

  • পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৫ এর আগস্টের পর থেকেই মোটামুটি নির্বাচনের জন্য অনেক রকমই কাজে আটকে ছিল। ঠিক একই কারণেই হয়তো রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই আর্থিক অনুদান দিতে একটু অসুবিধা হয়েছিল রাজ্যে সরকারের।
  • ভোট পরবর্তী সময়ে যেহেতু কোন নির্দিষ্ট শিক্ষামন্ত্রী না থাকায় এই অর্থ প্রদানের ব্যাপারটি নিয়ে বিভ্রান্ত শুরু হয়েছিল, তাই হয়তো সরকারিভাবে এই অর্থ প্রদানে কাজ শুরু করা হয়নি এতদিন পর্যন্ত ।
  • তবে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পর পূর্ণ মন্ত্রিসভা গঠনের পরই অনেকেরই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ( Svmcm Scholarship ) এর স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং এটাও জানা গেছে কিছু কিছু ছাত্রের টাকা ব্যাংকে ঢুকে গেছে।

Svmcm Status types

পুণ্য মন্তিত্ব গঠন হওয়ার পরেই ছাত্রাতীদের এসবিএমসি পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। যে সকল ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ের আগেই নিজেদের এপ্লিকেশন সাবমিট করেছিল তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। অনেকের ক্ষেত্রেই এটি  “Forwarded by HOI” দেখাচ্ছে, কারোর কারোর ক্ষেত্রে শুধুমাত্র “Application Submitted” এটিই দেখাচ্ছে । মূলত নিচে দেয়া অপশন গুলির মধ্যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখানো হচ্ছে-

  1. Application submitted
  2. Forwarded by HOI
  3. Application Verified
  4. Application Sanctioned
  5. Amount disbursed

উপরইক্ত অপশন গুলির মধ্যেই আপনার অ্যাপ্লিকেশন স্টেটাস দেখানো হয়েছে। এখন আমরা জেনে নেব যে প্রত্যেকটি অপশনের মানে কি। যাতে আপনার এ বিষয়ে কোনো প্রশ্ন তা থাকে তাই জন্য আমরা ভালোভাবে প্রত্যেকটি অপশনে ব্যাখ্যা দিয়ে দিলাম।

1. Application submitted

এপ্লিকেশন সাবমিটেড কথাটি অর্থ বোঝাচ্ছে যে আপনি আপনার ফর্মটি ফিলাপ করে জমা দিয়ে দিয়েছেন। এটি কোনমতেই এডিট করা যাবে না এরপর আপনাকে কিছু করতে হবে না যা করবে আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি করবে।

মনে রাখবেন এপ্লিকেশনটি অনলাইনে ফরম ফিলাপ করে সাবমিট করার পর , জমা দেওয়ার সময় ডকুমেন্টগুলি জেরক্স করে এবং অ্যাপ্লিকেশনটির প্রিন্ট আউট বের করে আপনার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে জমা দিতে হয় অনেক ক্ষেত্রেই। যার ফলে আপনার ডকুমেন্টগুলি ভেরিফাই করতে আপনার শিক্ষা কেন্দ্রের খুব সুবিধা হয়।

2. Forwarded by HOI

এরপর স্টেপি হল ফরওয়ার্ড বাই এইচ ও আই। অর্থাৎ আপনার জমা দেয়ার সমস্ত রকম শিক্ষাগত ডকুমেন্ট গুলি আপনার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি ভেরিফাই করেছে এবং আপনার শিক্ষা কেন্দ্রের প্রধান সেটি সরকারের কাছে ফরোয়ার ডেট করে দিয়েছে।

3. Application Verified

হেড অফ দা ডিপার্টমেন্ট আপনার তথ্যগুলি বিকাশ ভবনে ফরওয়ার্ডের  পর ওখানকার অফিসাররা আপনার ডকুমেন্ট গুলি আরো একবার ভেরিফাই করেছে এবং সব তথ্য সঠিক বলে বিবেচনা করেছে। আপনার ডকুমেন্টটি পরবর্তী স্টেপের জন্য তৈরি হয়েছে।

4. Application Sanctioned

অ্যাপ্লিকেশন স্যাংশন মানে আপনার সমস্ত রকম ডকুমেন্ট যাচাই করার পর আপনাকে প্রাপ্য বলে ধরা হয়েছে এবং আপনার জন্য নির্দিষ্ট নির্ধারিত প্রাপ্য টাকা আপনার নামে পাঠানো হবে বলে ঠিক করা হয়েছে।

5. Amount disbursed

অ্যামাউন্ট ডিসবার্ড মানে হচ্ছে যে আপনার নামে তাকানো পাঠানো হয়েছে। নির্দিষ্ট টাইমে আপনার দেয়া ব্যাংক একাউন্টটি তে নির্ধারিত টাকা ক্রেডিট হয়ে যাবে। এমন ডিসবার্স দেখানো মানে মূলত এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনার ব্যাংকে এই টাকা ঢুকে যাবে।

আপনার ক্ষেত্রে কোনটি দেখাচ্ছে অবশ্যই আপনি চেক করে নেবেন। যদি আপনি চেক করতে না পারেন নিচে আপনার লিখে দিয়েছি কিভাবে আপনি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করবেন।

Svmcm Status Check process

যদি আপনি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা এখনো ঢোকেনি তাহলে অবশ্যই আপনার উচিত আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস চেক করা । হতেই পারে আপনি জানেনই না বিশেষ কোনো কারণবশত আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে তাই এস বি এম সির স্কলারশিপের স্ট্যাটাস চেক করা অত্যন্ত আবশ্যক। কিভাবে চেক করবেন তার সঠিক বিবরণ আমরা নিচে দিয়ে দিলাম।

  1. প্রথমে স্বামী বিবেকানন্দর স্কলারশিপ এর অফিশিয়াল পোর্টালে আপনাকে যেতে হবে।
  2. তারপর ওপরের দিকে এপ্লিকেন্ট লগইন বলে অপশনটিতে ক্লিক করতে হবে। যেহেতু আপনি রিনুয়ালের টাকা পাচ্ছেন তাই applicant Log in এ যেতে হবে নচেৎ যদি আপনি নতুন করে আবেদন করতে চাইতেন তাহলে রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হতো।
  3. নিজের এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রুট করার পর ক্যাপচা ফিল করার পর সাবমিট অপশনটি ক্লিক করতে হবে।
  4. এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটি সঠিক স্থানে বসাতে হবে তারপর লগইন অপশনে ক্লিক করতে হবে।।
  5. এরপরই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনে বর্তমান স্ট্যাটাস চলে আসবে।

এভাবেই আপনি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

Conclusion

বর্তমান সময়ে যা খবর পাওয়া যাচ্ছে উনি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যামাউন্ট স্যাংশন অপশনটি চলে এসেছে অর্থাৎ তাদের খুব তাড়াতাড়ি ব্যাংকে নির্ধারিত অর্থ ক্রেডিট হতে চলেছে। এবং এটাও শোনা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই টাকা ক্রেডিট হয়ে গেছে। তাই আপনার যদি এপ্লিকেশন স্যাংশন এবং অ্যামাউন্ট ডিসবার্ড অপশনটি দেখায় এবং এখনো টাকা না ঢুকে তবে অসস্তিতে পড়ার কোন প্রয়োজন নেই কারণ টাকা লটে আস্তে আস্তে চলে যায় হয়তো আপনার এই এক সপ্তার মধ্যেই প্রাপ্য অর্থ আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে।

আশা করি উপরিক্ত ব্লগটির মাধ্যমে আপনার অনেক উপকার করতে পারলাম যদি আপনি এইরকমই আরো সরকারি তথ্য স্কলারশিপ এর নিউজ ইত্যাদি সব জানতে চান তবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে জয়েন হতে পারেন এবং সর্বদা সবার আগে খোঁজ পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো রাখবেন।

Telegram Group 200 members
সমস্ত সরকারি প্রকল্পের খবর পেতে জয়েন করুন
Join
WhatsApp Channel 1K followers
সরকারি প্রকল্পের দ্রুত আপডেট পেতে ফলো করুন
Follow

FAQs of Swami Vivekanand Merit Cum Scholarship (SVMCM Scholarship)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টাল কোনটি ?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালটি হলো – svmcm.wb.gov.in

Amount disbursed কথাটির অর্থ কি ?

Amont disbursed কথাটির অর্থ বোঝায় যে আপনার svmcm scholarship application Sanctioned হয়েছে এবং টাকা বিতরণ করা হয়েছে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে।

Svmcm scholarship এর জন্য কি DBT Link ব্যাংক একাউন্ট চাই ?

আপাতত সরকারিভাবে এমন কোন তথ্য পাওয়া যায়নি যে খানে বলা হয়েছে এসবিএমসি স্কলারশিপের জন্য ডিভিটি লিংক ব্যাংক একাউন্ট দিয়ে দিতে হবে। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নতুন করে আবেদন করছো তাদেরকে এটাই আদেশ দেব যে তারা যেন তাদের ডিভিডি লিংক ব্যাংক একাউন্টেই দেয় ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে ?

যদি আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয় এবং এমাউন্ট দিস বাস্ট অপশনটি দেখায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ক্রেডিট হয়ে যাবে।

About the Author

admin

No bio provided. Edit your profile to add one.

Leave a Comment

Everything You Need to Know

Comprehensive guide to understanding and applying for the scheme.

Objective

To provide financial stability and support to unemployed individuals, ensuring basic needs and empowering Youth across the state.

Learn more

Eligibility Criteria

Applicants must be permanent residents, fall under the specified income brackets, and meet age requirements as per government norms.

Check eligibility

Required Documents

Keep your Aadhaar Card, Bank Passbook, Passport size photos, and Caste Certificate (if applicable) ready before applying.

View full list
Join our WhatsApp Channel